Location: Dhaka
আবারো কয়েক ধাপ এগিয়ে গেল ফেনী ইউনিভার্সিটি।
জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্স এর প্রকাশিত র্যাংকিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৪৩ তম অবস্থানে এসেছে ফেনী বিশ্ববিদ্যালয়। ১০ ফেব্রুয়ারি সিন্যাপ্স তাদের নিজস্ব ওয়েবসাইটে এই র্যাংকিংয়ের তালিকা আপডেট করে প্রকাশ করে। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত হওয়া মোট ৫০ টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার উপর ভিত্তি করে এ তালিকা করা হয়েছে।
২৬ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত চুয়েট কোডস্ট্রম ১.০ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের টিম FU_TLE_Eliminators ১৩৫ পেনাল্টি টাইমের মধ্যে তিনটি প্রবলেম সলভ করে ১০০ টি টিমের মধ্যে ৩৬ তম স্থান অর্জন করে। এতে করে ফেনী বিশ্ববিদ্যালয়ের পাশে ৪০৭ পয়েন্ট যুক্ত হওয়ায় সিন্যাপ্স র্যাংকিংয়ে ৬৯ তম অবস্থান থেকে ৪৩ তম অবস্থানে উঠে এসেছে।
ফেনী বিশ্ববিদ্যালয়ের এই এগিয়ে যাওয়াতে FU_TLE_Eliminators টিম এর সদস্য মাহফুজ আহমেদ (২২ তম ব্যাচ), আবিদ শাহরিয়ার (১৮ তম ব্যাচ), কাউসার মাহমুদ (২৭ তম ব্যাচ) কে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের ফেনী বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে।
© 2026 All rights reserved by Feni University
Developed by: Nogor Solutions Limited