Location:
ফেনী ইউনিভার্সিটি ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শুরু হয়েছে ৩ মাস ব্যাপী রোবটিক্স কোর্স। শুক্রবার (৩০ মার্চ) সকালে ফেনী ইউনিভার্সিটি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন সাহ। অনুষ্ঠানের উদ্বোধক থেকে কোর্সের উদ্বোধন করেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মহি উদ্দিন।
এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের লক্ষে রোবটিক্স নিয়ে সারা বাংলাদেশে কাজ শুরু হয়েছে। বর্তমানে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স ও মেকাট্রনিক্স এর উপর আলাদা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। বর্তমানে রোবটিক্স এর মাধ্যমে ক্যান্সার, ওপেন হার্ট সার্জারিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা যাচ্ছে। রোবটিক্স নিয়ে আরো গবেষণা চলছে বাংলাদেশে।ফেনী ইউনিভার্সিটি ইইই বিভাগের প্রধান আল মামুন খাঁনের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষার্থী এখলাছ উদ্দিন খোন্দকার বাবলুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রভাষক আব্দুর রহমান কাকন, রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন বাংলাদেশের (আরএমএ) সভাপতি বরকত উল্যাহ মাসুম, সাধারণ সম্পাদক, রাশেদ ইবনে মমিন প্রমুখ।
© 2026 All rights reserved by Feni University
Developed by: Nogor Solutions Limited