Loading...

Event Details

Industrial visit - 2026

Industrial visit - 2026

Location:

ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ৩০তম ও ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এক ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ মে) বিকালে ফেনীর দক্ষিণ কাশিমপুরে অবস্থিত স্টার লাইন গ্রুপের কারখানায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
‘Bridging Theory with Industrial Practice’—এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই ট্যুরে শিক্ষার্থীরা শিল্পকারখানার আধুনিক যন্ত্রপাতি, অটোমেটেড প্রোডাকশন ইউনিট এবং ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেমের বাস্তব কার্যক্রম দেখার সুযোগ পান।
উক্ত ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে উপস্থিত ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামিউল হক, প্রভাষক বাঁধন গোলদার, বিভাগের চিফ টেকনিক্যাল অফিসার কিশলয় ধর প্রমুখ।
বিভাগের চেয়ারম্যান সামিউল হক বলেন, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের পেশাগত জীবনে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলবে।
পরিভ্রমণ শেষে শিক্ষার্থীরা স্টার লাইন গ্রুপের কারিগরি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বর্তমান শিল্প বিপ্লবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা ও প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
Back to Home