Loading...

Event Details

Farewell to Abdullah Al Mamun, Chairman of the Department of EEE, Feni University.

Farewell to Abdullah Al Mamun, Chairman of the Department of EEE, Feni University.

Location:

ফেনী ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইইই-তে বিএসসি ডিগ্রি (প্রথম স্থান অধিকারী) করার পর ২০১৯ সালে ফেনী ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দেন। অতঃপর মালেশিয়ার নামকরা মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি থেকে এমফিল ডিগ্রি নিয়ে আবার ফিরে আসেন কর্মস্থলে। পরবর্তীতে তিনি ইইই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হন এবং পদোন্নতি লাভ করে ইইই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ৩০ টিরও অধিক গবেষণা পত্র প্রকাশিত হয় যা ইতিমধ্যে ১৫০ টি উদ্ধৃতি লাভ করে। সম্প্রতি, তিনি অস্ট্রেলিয়ায় বিশ্বের নামকরা গ্রিফিথ ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ লাভ করেন। শিক্ষা ছুটি নিয়ে আগামী ১৫ অক্টোবর ২০২৩ তার পিএইচডি ডিগ্রি অর্জন করতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করার কথা। সে লক্ষ্যে আজ ফেনী ইউনিভার্সিটিতে তার শেষ কর্মদিবস। এই দিনটিকে স্মরণিয় করে রাখতে ইইই আয়োজন করে জমকালো বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ। এতে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ফেনী ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের খন্ডকালীন শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ এবং রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,"আমাদের উচিত দেশ আমাকে কী দিয়েছে তা না চিন্তা করে দেশকে আমি কী দিয়েছি তার দিকে নজর রাখা।" এছাড়াও বক্তব্যে তিনি আব্দুল্লাহ আল মামুনকে পিএইচডি ডিগ্রি অর্জনে বিভিন্ন করনীয় সম্পর্কে আলোকপাত করেন। পাশাপাশি ইউনিভার্সিটিতে তার কর্মনিষ্ঠার প্রশংসা করেন।অনুষ্ঠানে বাকী অতিথিবৃন্দও আব্দুল্লাহ আল মামুনের স্মৃতিচারণ করেন এবং ইউনিভার্সিটিতে তার বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। বিদায়ী বক্তব্য দিতে গিয়ে জনাব মামুন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

Back to Home