Location:
ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ইনডোর গেমস প্রতিযোগিতা। (৩ অক্টোবর) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কমনরুমে দিনব্যাপী এই প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে পাঁচটি ইভেন্টে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
শিক্ষক ক্যাটাগরিতে লুডু’তে চ্যাম্পিয়ন হয়েছেন বানিজ্য অনুষদের সহকারী অধ্যাপক হাসান আহমেদ ও রানারআপ হয়েছেন সিএসই বিভাগের প্রভাষক বাহার উদ্দিন মাহমুদ। মিনি গোল পোস্টে চ্যাম্পিয়ন হয়েছেন বানিজ্য অনুষদের টিচিং অ্যাসিস্টেন্ট নুসরাত শারমিন ও রানারআপ হয়েছেন ইইই বিভাগের লেকচারার শফিকুল ইসলাম। বাস্কেট বল থ্রোয়িং ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইইই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আলী আকবর ও রানারআপ হয়েছেন ইইই বিভাগের লেকচারার সালাহ উদ্দিন। এছাড়া কার্ড দৈত ইভেন্টে সিএসই বিভাগের লেকচারার মুজিবুর রহমান ও ইংলিশ বিভাগের লেকচারার শাহিদুল হক এবং ও ক্যারাম দৈত ইভেন্টে ইইই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আলী আকবর ও একই বিভাগের লেকচারার আবদুল্লাহ আল মামুন জয়ী হয়েছেন।
শিক্ষার্থী ক্যাটাগরিতে লুডু’তে চ্যাম্পিয়ন হয়েছেন আবদুল আজিজ ও রানারআপ হয়েছেন মোকাদ্দেস। মিনি গোল পোস্টে চ্যাম্পিয়ন ইরফান ও রানারআপ হয়েছেন মোস্তাফিজ। বাস্কেট বল থ্রোয়িং ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোস্তাফিজ ও রানারআপ হয়েছেন রাফি। এছাড়া ক্যারাম দৈত ইভেন্টে রাফি ও জাহিদ জয়ী হয়েছেন।
এরআগে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, মৎস বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনডোর গেমসের উদ্ধোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ইইই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আলী আকবর ও লেকচার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। ইইই ক্যারিয়ার ফোরামের সহযোগীতায়া এই ইনডোর গেমসে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের আগ্রহী শিক্ষক ও ইইই বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
© 2026 All rights reserved by Feni University
Developed by: Nogor Solutions Limited