Location:
আজ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্ট, ফেনী ইউনিভার্সিটি কর্তৃক “ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন" ট্যুর আয়োজন করা হয়।
সকাল ৯:৩০ মিনিটে ফেনী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. জামালুদ্দিন আহমেদ, এফআরএসসি, এফআরএস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ট্যুরের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব হারুন অর রশিদ এবং রেজিস্ট্রার জনাব এ এস এম আবুল খায়ের।
তড়িৎ প্রকৌশল (ইইই) ডিপার্টমেন্টের সিলেবাসের অন্তর্গত পাওয়ার সিস্টেম এনালাইসিস ল্যাবের শিক্ষার্থীবৃন্দ এই ট্যুরে অংশগ্রহণ করে। পাওয়ার প্ল্যান্টে কর্মরত ইঞ্জিনিয়ারগণ শিক্ষার্থীদের প্ল্যান্টের বিভিন্ন যন্ত্রাংশের কার্যপ্রণালী বিস্তারিত বর্ণনা করেন। পাওয়ার প্ল্যান্টে অবস্থিত জেনারেটর, কন্ট্রোল ইউনিট, সুইচগিয়ার ইউনিট, ট্রান্সফর্মার, সাব-স্টেশন ইত্যাদি অংশ শিক্ষার্থীদের সরেজমিনে এবং গভীরভাবে দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ডরিন ১১ মেগা-ওয়াট পাওয়ার প্ল্যান্ট, ফেনী এর প্ল্যান্ট ম্যানেজার, জনাব হুমায়ুন কবীর।
সরাসরি একটি পাওয়ার প্লান্ট পরিদর্শন করার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শিখা জ্ঞান ও বাস্তবত অভিজ্ঞতার সমন্বয় করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে। উল্লেখ্য যে ফেনী বিশ্ববিদ্যালয়ের ইইই ডিপার্টমেন্টের অনেক কৃতী সাবেক শিক্ষার্থী দেশের বিদ্যুৎ খাতের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
© 2026 All rights reserved by Feni University
Developed by: Nogor Solutions Limited