ফেনী ইউনিভার্সিটির EEE বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে সম্প্রতি ‘স্টার লাইন ফুড প্রোডাক্টস’ ফ্যাক্টরি পরিদর্শনের আয়োজন করা হয়।

ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে সম্প্রতি ‘স্টার লাইন ফুড প্রোডাক্টস’ ফ্যাক্টরি পরিদর্শনের আয়োজন করা হয়। এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পকারখানার আধুনিক পাওয়ার সিস্টেম এবং অটোমেশন প্রক্রিয়ার বাস্তব কর্মপদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

উক্ত সফরের উদ্দেশ্য ও অর্জিত অভিজ্ঞতা অত্যন্ত সুনিপুণভাবে নিজস্ব প্রতিবেদনে তুলে ধরেছেন আমাদের ইইই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম। প্রতিবেদনটি আজ জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকায় বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে।

শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে ফেনী ইউনিভার্সিটি সদা প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।