ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও টেন্ডার বক্স উন্মোচন সভা অনুষ্ঠিত
- News & Events
- News
- ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও টেন্ডার বক্স উন্মোচন সভা অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও টেন্ডার বক্স উন্মোচন সভা অনুষ্ঠিত
ফেনী ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নির্মাণ কাজ তদারকির জন্য গঠিত ‘প্রজেক্ট মনিটরিং এন্ড সুপারভিশন কমিটি’-এর একটি গুরুত্বপূর্ণ সভা ৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ঠিকাদারদের উপস্থিতিতে নির্মাণ কাজের জন্য জমা পড়া প্রস্তাবিত টেন্ডারসমূহ উন্মোচন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির কনভেনর এবং ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মো. আলতাফ হোসাইন। এতে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুর রইছ কাইজার, ট্রাস্টিজের সম্মানিত ট্রেজারার জনাব এম. এনায়েতুল্লাহ এবং মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোঃ শাহ আলম এবং কমিটির সদস্য সচিব ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব মো. আলী আকবর সিয়ামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।
© 2026 All rights reserved by Feni University
Developed by: Nogor Solutions Limited