• প্রেস বিজ্ঞপ্তি 

    ফেনী ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ফেনী ইউনিভার্সিটি, ৩ মার্চ ২০২৬: ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে আজ মঙ্গলবার (৩ মার্চ) অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের শিক্ষা, সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির মাহাত্ম্যকে ধারণ করে এই আয়োজন সম্পন্ন হয়।

    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুর রইছ কাইজার, সম্মানিত ট্রেজারার জনাব এম. এনায়েতুল্লাহ, সম্মানিত সদস্য জনাব মো. আলতাফ হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সন্মানিত ডিন ও সহযোগী অধ্যাপক সোহরাব  হোসেন, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের সম্মানিত ডিন ও সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম, সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান এবং সম্মানিত রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ,  সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুর রইছ কাইজার পবিত্র রমজানের এই আয়োজনকে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যম হিসেবে অভিহিত করেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা হিসেবে এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। ইফতার শেষে সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।

    স্বাক্ষরিত/- 
    (মোঃ আশিকুর রহমান) 
    জনসংযোগ কর্মকর্তা 
    ফেনী ইউনিভার্সিটি