স্টেটসন মুট কোর্ট প্রতিযোগিতায় ‘বেস্ট মেমোরিয়াল’ অ্যাওয়ার্ড অর্জন করল ফেনী ইউনিভার্সিটি
- News & Events
- News
- স্টেটসন মুট কোর্ট প্রতিযোগিতায় ‘বেস্ট মেমোরিয়াল’ অ্যাওয়ার্ড অর্জন করল ফেনী ইউনিভার্সিটি
প্রেস বিজ্ঞপ্তি
স্টেটসন মুট কোর্ট প্রতিযোগিতায় ‘বেস্ট মেমোরিয়াল’ অ্যাওয়ার্ড অর্জন করল ফেনী ইউনিভার্সিটি
ফেনী ইউনিভার্সিটি, ০৯ ফেব্রুয়ারি ২০২৬: ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে আবারও সাফল্যের স্বাক্ষর রাখল। রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল মুট কোর্ট প্রতিযোগিতা’-এর বাংলাদেশ রাউন্ডে ফেনী ইউনিভার্সিটি দল ‘বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
গত ৫-৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ‘স্টেটসন ইউনিভার্সিটি কলেজ অব ল’-এর উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের আসরে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশগ্রহণ করে।
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ প্রতিনিধি দলের সদস্যরা হলেন—ল মুটিং সোসাইটির সদস্য মো. শাহারিয়ার ইমন (২৯তম ব্যাচ), সানজিদা জান্নাত সায়িমা (৩১তম ব্যাচ) এবং নাজনীন জান্নাত নিপা (২৯তম ব্যাচ)। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক বাঁধন ঘোষ। জনাব ঘোষের নিবিড় তত্ত্বাবধান ও একাডেমিক নির্দেশনায় দলটি আন্তর্জাতিক মানসম্পন্ন মেমোরিয়াল প্রস্তুত করতে সক্ষম হয়। এছাড়া মেমোরিয়ালের গবেষণা ও বিষয়বস্তুর মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন আইন বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান জেহাদ এবং মিরাজ হোসেন।
আন্তর্জাতিক পরিবেশ আইনের জটিল ইস্যুগুলোর ওপর গভীর গবেষণা ও সুসংহত যুক্তির উপস্থাপনার জন্য বিচারকমণ্ডলী ফেনী ইউনিভার্সিটির দলকে এই শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত করে।
এই বিশেষ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘আমাদের আইন বিভাগের শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও যুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আমি এই দলের শিক্ষার্থী এবং তাদের নির্দেশক শিক্ষককে আন্তরিক অভিনন্দন জানাই। ফেনী ইউনিভার্সিটি সব সময় শিক্ষার্থীদের মেধার বিকাশ ও বাস্তবধর্মী শিক্ষায় উৎসাহ প্রদান করে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই অর্জন শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে অনুপ্রেরণা যোগাবে।
স্বাক্ষরিত/-
মোঃ আশিকুর রহমান
জনসংযোগ কর্মকর্তা
ফেনী ইউনিভার্সিটি
© 2026 All rights reserved by Feni University
Developed by: Nogor Solutions Limited